September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলার নারীসহ আটক- ২

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে এবং জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তালা থানায় ৩জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এক নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।

তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক এবং ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। শনিবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে। এর আগে, চিকিৎসা করিয়ে দেওয়ার আশ্বাসে খুলনার কয়রা উপজেলার ঘুগরোকাঠি গ্রাম থেকে এক অসুস্থ গৃহবধূকে (৪০) গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরার তালায় এনে এক নারীর সহযোগীতায় রাজু ও অজ্ঞাত এক যুবক রাতে একাধিকবার ধর্ষন করে। এঘটনায় পরদিন ১৪ আগস্ট ধর্ষীতা নারী বাদি হয়ে তালা থানায় রাজুসহ ৩জনের বিরুদ্ধে মামলা করেন।

তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক জানান, ধর্ষনের ঘটনায় থানায় মামলা (১০/২৬) হওয়ার পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তকালে ঘটনার সাথে জড়িত থাকা এজাহার নামীয় আসামী রাজু সহ অজ্ঞাত ২জনের নাম পরিচয় সনাক্ত করা হয়।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনার সাথে জড়িত থাকায় পার্শ্ববর্তী কাশিমনগর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে দেবব্রত বিশ্বাসের পুত্র অনুপম বিশ্বাস ওরফে অনুপ (৪০) এবং একই গ্রামের সত্যজিৎ হালদারের স্ত্রী শিপ্রা বিশ্বাস (৩৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের রোববার (১৬ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাযতে প্রেরন করা হয়েছে। আটক অনুপম পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিনে তালতলা কমিউনিটি ক্লিনিকে এবং শিপ্রা বিশ্বাস মাহামুদকাঠি এলাকার একটি এনজিওতে চাকরি করে বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ