October 30, 2026, 9:50 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কোটালীপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।

রবিবার (১৬ আগষ্ট) দুপুরে র‌্যালী আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্ত, সাতার প্রতিযোগীতা,তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠার অভিনব প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে এ দিন দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এসে আলোচনা সভা করে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য এস এম জিলানী।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মাছের পোনা অবমুক্তকরণ এবং জেলেদের ভিতরে সাঁতার এবং তৈলাক্ত কলা গাছে বেয়ে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে মানসম্মত পূর্ণ উৎপাদন ক্যাটাগরিতে জনাব মাসুদ তালুকদার এবং ক্যাটরিনা জাতীয় মাছ চাষে জুয়েল বিশ্বাসকে শ্রেষ্ঠ মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ