September 15, 2026, 2:54 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহনপুর ঘাসিগ্রাম ইউপিতে বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ই আগস্ট (শনিবার) সন্ধ্যার পর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক। বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক বলেন, মরহুমা বেগম জিয়ার রাজপথের সংগ্রাম ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান তুলে ধরে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতারা স্মৃতিচারণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুবনেতা মির্জা শওকত, যুবনেতা এনামুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সিরাজুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ ইউনিয়ন ও ওর্য়াড থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ