September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারায় মাদকসহ দুইজন আটক

আশিক ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারায় ৬০ পিচ ইয়াবাসহ আলমগীর হোসেন ও মিঠুন সেখ নামে এলাকার চিহ্নিত দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক হওয়া আলমগীর হোসেন শুভডাঙ্গা ইউনিয়নের বাড়িগ্রাম পশ্চিমপাড়া গ্রামের কায়েম উদ্দিনের ছেলে এবং মিঠুন সেখ আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া পশ্চিমপাড়া গ্রামের বাবুল সেখের ছেলে।

বাগমারা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আলমগীর হোসেন ও মিঠুন সেখ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তারা দীর্ঘদিন ধরে মোহনপুর ও মান্দা থেকে হিরোইন, ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য হাটগাঙ্গোপাড়া, খুজিপুর, খালগ্রাম, মচমইল, মাধনগর, নরদাশ ও দামনাশ বাজারসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

শুক্রবার সন্ধ্যার পর থেকে তারা মান্দার চকগৌরি বাজার থেকে ব্যাগভর্তি গাঁজা ও ইয়াবা নিয়ে এসে বাগমারার বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে এলাকায় টহলরত পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবাসহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শনিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম বলেছেন, আলমগীর হোসেন এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছে এবং তার বিরুদ্ধে আরো চারটি মাদকের মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ