September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারায় ভ্রাম্যমান আদালতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

আশিক ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌর এলাকার বারনই ও রানী নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান শনিবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ এই জালগুলো ধ্বংস করে দিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি ভবানীগঞ্জ পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া রানী নদী ও তাহেরপুর পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া বারানই নদীতে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার বিভিন্ন জাতের প্রাকৃতিক পোনা মাছ ধরে মৎস্য সম্পদ ও জলজ প্রাণী ধ্বংস করে আসছিলের। এই ঘটনায় স্থানীয় লোকজন উপজেলা মৎস্য অফিসে অভিযোগ দেন।

বিষয়টি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী ভূমি কমিশনারকে অবহিত করা হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান ও কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে বাগমারা থানার পূর্বপাশে বারানই ও রানী নদী সংযোগস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ৫৫ টি চায়না দুয়ারী জাল জব্দ করেন।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, অভিযানের খবর পেয়ে জেলেরা নদীতে তাদের জাল ফেলে রেখে আগেই পালিয়ে যায়। জব্দ করা জালগুলো মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে নিষিদ্ধ হওয়ায় সেগুলো পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ