September 15, 2026, 2:11 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় ঢাকা মহানগর ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদকে সম্বর্ধনা প্রদান

তালা প্রতিনিধি

‎সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সন্তান গাজী মামুনূর রশীদ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঘোষিত কমিটির নেতা নির্বাচিত হওয়ার পর নিজ এলাকায় তাঁর আগমন উপলক্ষে তাঁকে সম্বর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে তালার কুমিরা বাসস্ট্যান্ডে চত্বরে এই সবর্ধনা সভার আয়োজন করা হয়।

‎কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট মারুফ হোসেন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্বর্ধিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি গাজী মামুনূর রশীদ।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আনিছুর রহমান বাবু, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ সম্পাদক মো. আমিনুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ।

এসময় অন্যান্যের মধ্যে তালার খালিশখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রিপন মোল্লা, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শিমুল হোসেন, হারুন-অর-রশীদ কলেজ ছাত্রদলের সভাপতি মো. মিরাজ হোসেন এবং ধানদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুজ্জামান তৌহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

সম্বর্ধনা সভায় প্রধান অতিথি গাজী মামুনূর রশীদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। আর তালা-কলারোয়ার উন্নয়নে জননেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে সহযোগিতা করতে হবে।

এসময় তিনি প্রয়াত বিএনপি নেতা নেতা এ.বি.এম আলতাফ হোসেন, প্রভাষক বিপ্লব কবির, যুবদল নেতা মোঃ বদরুজ্জামান এবং ছাত্রদল নেতা আজহারুল ইসলামকেসহ ছাত্রদল ও দলের জন্য অবদান রাখা প্রয়াত নেতৃবৃন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

‎সভার শুরুতে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন। পথসভায় তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ