September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরের সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন

মো. ওবাইদুল হক, যশোর প্রতিনিধি

যশোরের খাজুরার সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হিন্দুধর্মের শিক্ষককে নিয়ে প্রকাশিত মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে যশোর-মাগুরা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মানববন্ধন সূত্রে জানা গেছে, নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরে সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ও হিন্দুধর্মের শিক্ষক সুভাষ শর্মাকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এর মধ্যে গত ৯ আগস্ট ‘প্রধান শিক্ষকের নির্দেশে গণিতের ক্লাস নেন হিন্দুধর্মের শিক্ষক’ এবং ১২ আগস্ট ‘সুভাষের কারণে ধীরে ধীরে বের হচ্ছে মালেকের থলের বিড়াল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়কে ঘিরে প্রকাশিত প্রতিবেদনে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে।

দীর্ঘদিন ধরে ভালো ফলাফলের মাধ্যমে উপজেলার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তারা দাবি করেন।বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। কিন্তু প্রকাশিত প্রতিবেদনে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি বলে তারা অভিযোগ করেন। ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা বর্ষন হোসেন, বাপ্পি হোসেন, জাকি মোজাহিদ রাফি এবং শিক্ষার্থী মাইশা ইসলামসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ