September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ দুই সহোদর আটক

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ দুই সহোদর আটক

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—ইমরান মোল্লা নয়ন (৩০) ও কামরান মোল্লা নিলয় (২৪)। তারা ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকার জাকির মোল্লার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (১৪ আগস্ট) শুক্রবার ভোরবেলা অভিযান চালিয়ে
তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। পুলিশের দাবি, অভিযানের সময় দুই ভাই পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের হাতলযুক্ত একটি চাইনিজ কুড়াল ও ৩৬ ইঞ্চি লম্বা একটি স্টেইনলেস স্টিলের (এসএস) পাইপ উদ্ধার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, অভিযানের সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইমরান ওরফে নয়ন ও তার ভাই কামরান ওরফে নিলয় হামলার চেষ্টা করে। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হয়।

তিনি জানান, ইমরান ওরফে নয়নের শয়নকক্ষের বালিশের নিচে থাকা একটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই কক্ষের টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় মাদক বিক্রির ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা। অপরদিকে, কামরান ওরফে নিলয়ের পরিহিত জিন্সের প্যান্টের পকেট থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ভাই দীর্ঘদিন ধরে ফকিরহাটসহ বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজশে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের বাগেরহাটের বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. নজরুল ইসলাম।

বাগেরহাট জেলা পুলিশের মাদক ও অস্ত্রবিরোধী অভিযানের বিষয়ে পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার বলেন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, দুই সহোদর আটক হওয়ার ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ