September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হলেন জাহাঙ্গীর আলম খান

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. জাহাঙ্গীর আলম খান।

বুধবার তিনি কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব তাহমিনা সুলতানা স্বাক্ষরিত নিয়োগপত্রে জানানো হয়, যোগদানের তারিখ থেকে এক বছরের মেয়াদে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন স্বাক্ষরীত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানী এক প্রজ্ঞাপনে মো. জাহাঙ্গীর আলম খানকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে এ নিয়োগ নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএমডিএ আইন, ২০১৮ এর ধারা-১৪ (২) অনুযায়ী জাহাঙ্গীর আলম খানকে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

মো. জাহাঙ্গীর আলম খানকে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার খবরে বিএমডিএ‘র প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সস্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁদের প্রত্যাশা, মো. জাহাঙ্গীর আলম খানের দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক অভিজ্ঞতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের সেচ, পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন ও টেকসই অবকাঠামো উন্নয়নে বিএমডিএ‘র কার্যক্রম আরও গতিশীল হবে। বিএমডিএ পরিবারের প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে নবনিযুক্ত নির্বাহী পরিচালক  মো. জাহাঙ্গীর আলম খানকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত ও অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ