September 15, 2026, 12:34 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পটিয়ায় চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত-১০

​পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া উপজেলার বাদামতল এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে, এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে একটি যাত্রীবাহী মিনি বাস মনসা বাদামতল এলাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি কিছু দূর যাওয়ার পরপরই চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা তীব্র আতঙ্কে চিৎকার শুরু করেন এবং অন্তত ১০ জন আহত হন।

​দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

​আহতদের মধ্যে সুচক্রদণ্ডী এলাকার খোরশেদ আলম (৫০), আনোয়ারা উপজেলার মোকাররম হোসেন (১৭) ও মো. হারুনুর রশিদ (৫৫)-কে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া জান্নাতুল ফেরদৌস (৩৬) নামের এক নারীসহ একই পরিবারের ৩ জন বোয়ালখালীর বেঙ্গুরা এলাকা থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওমর ফারুক জানান, খবর পাওয়ার পরপরই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলেও ভাগ্যক্রমে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারে কাজ চলছে।

ছবির ক্যাপশন- চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কে চলন্ত বাস এভাবে উল্টে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ