September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার আগামী ৫ বছরে দেশব্যাপী মোট ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হোপ-ব্রিজ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে পুলিশ কমিশনার পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ মহানগর গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সামাজিক সংগঠনগুলোর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় পুলিশ কমিশনার সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো: গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

হোপ-ব্রিজ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ডা. নওশিয়া অরিন, সহ-সভাপতি সাদিয়া ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য নাফিয়া তাবাস্সুম,  জান্নাতুন তাজরী, সানিয়া শেখ, শামসুন্নাহার তন্নী, জাকিয়া ফারিন ও মুসকান ইরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিবেশ সংরক্ষণ ও সবুজ মহানগর গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচি, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে বৃক্ষরোপণের উদ্যোগকে আরও উৎসাহিত করবে বলে পুলিশ কমিশনার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ