September 15, 2026, 2:11 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আরডিএ মার্কেট পরিদর্শনে চেয়ারম্যান

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর আরডিএ মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। দীর্ঘদিন ধরে মার্কেটের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যবসায়ীরা আরডিএ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে আসলেও সেগুলোর কার্যকর সমাধান হয়নি।

বুধবার বেলা ১১টায় সরেজমিনে মার্কেট পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের এসব সমস্যার কথা শোনেন চেয়ারম্যান।

পরিদর্শনকালে ব্যবসায়ীরা মার্কেটের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে অন্যতম ছিল দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা। এছাড়া মার্কেটের অন্যান্য অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত সমস্যার কথাও চেয়ারম্যানকে জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের কথা শুনে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, আমার ইচ্ছা রাজশাহীতে একটি আধুনিক মার্কেট হোক। আমাদের এই মার্কেটে অনেক সমস্যা আছে। চাইলেই এসব সমস্যার সমাধান করা সম্ভব। তবে ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমিও চাই এখানে আধুনিক কিছু হোক। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সহযোগিতা করলে আমিও সবসময় আপনাদের পাশে থাকব। মার্কেটের পরিবেশের প্রশংসা করে চেয়ারম্যান বলেন, এখানে কোনো চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনা নেই। ফলে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই মার্কেটে ভালো কিছু করা সম্ভব।

ব্যবসায়ীরা বলেন, আমরা এর আগের চেয়ারম্যানের কাছ থেকে কিছুই পাইনি। আমরা আশা করছি, বর্তমান চেয়ারম্যানের কাছ থেকে ভালো কিছু পাব।

পরিদর্শনকালে চেয়ারম্যান মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মসিউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনী, এস্টেট অফিসার বদরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন আরডিএ মার্কেটের সভাপতি ফরিদ হাসান, সহ-সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ অন্যান্য ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ