September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রুহুল কবির রিজভীর বক্তব্যে জামায়াতের প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্ট

রুহুল কবির রিজভীর বক্তব্যে জামায়াতের প্রতিক্রিয়া- “ভিত্তিহীন বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করা যাবে না” -মাওলানা আবদুল হালিম
১১ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তাদের নেতা ৫ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেছেন।’
মঙ্গলবার (১১ আগস্ট) জনাব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামীর নেতারা এ ধরনের কোনো কথা বলেননি। বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার উদ্দেশ্যে কোনো প্রমাণ ছাড়াই এ বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর কোন নেতা কখন, কোথায় এবং কী প্রেক্ষাপটে এ ধরনের কথা বলেছেন; তার প্রমাণ জাতির সামনে উপস্থাপন করার জন্য আমরা রুহুল কবির রিজভীর প্রতি আহ্বান জানাচ্ছি।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, এ ধরনের ভিত্তিহীন বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে প্রমাণবিহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ