September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং চারজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত মোরেলগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ওয়ারেন্ট ভূক্ত আসামী উপজেলার মহিষপুরা এলাকার মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে মোঃ মাসুদুর রহমান মিঠু(৫২), কিসমত জামুয়া গ্রামের আলমগীর তালুকদারের ছেলে মোঃ আবু তাহের তালুকদার, হরতকি তলা গ্রামের রুস্তম আলী ফকিরের ছেলে মোঃ শফিকুর রহমান, ভাটখালী গ্রামের মোঃ ইসমাইল মোল্লার ছেলে মোঃ ইউনুস মোল্লা,দক্ষিন জোকা গ্রামের রহিম খানের ছেলে জাকির খান ও সিদ্দিক খান।

মাদক ব্যবসায়ীরা হলেন, রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মোঃ আকবর শেখের ছেলে আজমল শেখ (৩২), মোড়েলগঞ্জ উপজেলার পালেরখন্ড গ্রামের নাসিরুদ্দিনের ছেলে মো: রাহাত(২৪), উত্তর সরালিয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদার এর ছেলে নবীন হাওলাদার (৩৬) ও একই গ্রামের মোকলেছ বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (৪২)

পুলিশের দাবি, গ্রেপ্তার চারজন মোরেলগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ