September 15, 2026, 2:11 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালার বারাত-মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিশু শিক্ষার্থীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে গোপনে ওই শিশু ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন করে তার মা ও মামা বাড়ির লোকজন।

রিইব’র হোপ প্রকল্পের অধিনে গঠিত তালা উপজেলা সিএসও কমিটির নেতৃবৃন্দ এঘটনার সংবাদ পেয়ে বিষয়টি তৎক্ষনাত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারকে অবহিত করেন। তৎপ্রেক্ষিতে প্রশাসন ওই শিশুর বাড়িতে অভিযান চালিয়ে বিয়েতে নিষেধাজ্ঞা আরোপসহ মেয়ের পিতা-মাতার মুচলেকা গ্রহন করেন।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও জেলার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার জানান, বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিশু ছাত্রীকে বিয়ে করার জন্য গত সোমবার কপিলমুনি এলাকার থেকে পাত্র বিল্লাল হোসেনসহ তার আত্মীয় স্বজন দেখতে আসেন। পাত্রপক্ষ মেয়েকে পছন্দ করেন এবং মঙ্গলবার দুপুরে মেয়ের মাতা ও মামাদের সহযোগীতায় কপিলমুৃনি নিয়ে তাদের বিয়ের আয়োজন করে।

এঘটনার সংবাদ পেয়ে এদিন সকালেই তালার মনোহনপুর গ্রামে মেয়ের মামার বাড়িতে ভিডব্লিউবি কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক রাজিবুল ইসলামের নেতৃত্বে একটি টিম প্রেরন করা হয়। ওই টিম বাল্য বিবাহ ঘটনার সত্যতা পান। পরবর্তীরেত শিশু ছাত্রীসহ তার পিতা-মাতাদের এদিন দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে আনা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা শিশুর বাল্য বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন। একইসাথে শিশু মেয়েটি মেধাবী হওয়ায় তাঁর পড়াশোনা চালিয়ে নিতে অভিভাবকদের পরামর্শ প্রদান করেন এবং বিয়ের নিষেধাজ্ঞা ভঙ্গ করলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে সতর্ক করেন।

এসময় শিশু মেয়ের পিতা-মাতা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াসহ শিশু মেয়ের বাল্য বিবাহ দিবেনা মর্মে মুচলেকা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ