September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রামারপোল বাজারে সমাজ কল্যাণ ফাউন্ডেশন নাজিরপুরের স্থায়ী কার্যালয় উদ্বোধন

সাইফুল ইসলাম সাঈফী, বরিশাল সিটি প্রতিনিধি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দোয়ার মধ্য দিয়ে নাজিরপুরের রামারপোল বাজারে সমাজ কল্যাণ ফাউন্ডেশন নাজিরপুরের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) সন্ধ্যায় বাদ মাগরিব ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মাধ্যমে এই কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল্লাহ আহাদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ জালাল উদ্দীন ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামারপোল ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মনির হোসইন, রামারপোল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল মালেক, কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান ভূইয়া, রামারপোল ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক মোঃ নিজাম উদ্দিন, খালেক স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন ভূইয়া, আলিমাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, এ.বি.আর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাহাত ভূইয়া, বিশিষ্ট ব্যাংকার মোঃ শামীম হোসাইন, সাবেক ইতালী প্রবাসী মোঃ আনিসুর রহমান ভূইয়া, বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী ইংরেজী শিক্ষক মোঃ মিরণ হোসেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ বায়জিদ হোসাইন, ফাউন্ডেশনের সদস্য মোঃ শরীফুল ইসলাম, মোঃ শহীদ তালুকদার, মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, বাজারের ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি বিগত সময়ে ফাউন্ডেশনের বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরার পাশাপাশি আগামী দিনে নাজিরপুর ইউনিয়নকে একটি আদর্শ, মডেল ও স্বয়ংসম্পূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৩টি যুগান্তকারী উদ্যোগের কথা ঘোষণা করেন।

ইতোমধ্যে সমাজ কল্যাণ ফাউন্ডেশন নাজিরপুর ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেডিসিন বিতরণ, ফ্রি চক্ষু শিবির, যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, রাস্তা ও খেলার মাঠ সংস্কার, বৃক্ষরোপণ, মাদক বিরোধী আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ, খাদ্য সহায়তা, ক্রীড়া টুর্ণামেন্টসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের যে ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবামূলক কাজের কথা উঠে আসে, তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
* ফ্রি স্বাস্থ্যসেবাঃ প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আযহার ৩য় দিন নাজিরপুরের বিভিন্ন স্থানে নিয়মিত ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পের আয়োজন করা।
* মাদকমুক্ত সমাজ ও ক্রীড়া প্রসারঃ যুবসমাজকে মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে দূরে রাখতে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সামগ্রী বিতরণ এবং খুব শীঘ্রই ৯টি ওয়ার্ড নিয়ে একটি জাঁকজমকপূর্ণ ‘বাইক ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা।
* সুদমুক্ত ঋণ (করজে হাসানা): সমাজ থেকে সুদের অভিশাপ দূর করতে সম্পূর্ণ বিনাসুদে প্রকৃত অভাবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রদান।
* কর্মসংস্থান সৃষ্টিঃ অসহায় ও বিধবা নারীদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও মেশিন প্রদান এবং যুবকদের সরকারি প্রশিক্ষণের আওতায় এনে স্বাবলম্বী করা।
* যাকাত ব্যবস্থাপনা ও দারিদ্র্য বিমোচনঃ আলেম-ওলামাদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় যাকাত ফান্ড তৈরি করে তা সঠিকভাবে প্রাপ্য ব্যক্তিদের মাঝে বণ্টন করা।
* গণকবরস্থান নির্মাণ: জায়গার অভাবে যারা মৃতদেহ দাফন করতে অসুবিধা, তাদের জন্য ৯টি ওয়ার্ডেই মনোরম পরিবেশ সংবলিত গণকবরস্থান তৈরি করা।
* অন্যান্য সেবাসমূহ: এর পাশাপাশি বৃক্ষরোপণ, বয়স্কদের কোরআন শিক্ষা, ব্লাড ব্যাংক স্থাপন, বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সুষ্ঠু বিরোধ মীমাংসার জন্য উন্মুক্ত অফিস এবং স্বেচ্ছাসেবকদের উৎসাহ দিতে বার্ষিক বনভোজনের মতো জনকল্যাণমূলক কাজের কথা জানান তিনি।

সভাপতি মু. আব্দুল্লাহ আহাদ ভূইয়া তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজ চাইলে ইউনিয়নের সকল সমস্যা দূর করে একটি আলোকিত ইউনিয়ন গড়তে পারে। একদল উদ্যমী যুবকের হাত ধরে নাজিরপুরে ইতোমধ্যে অনেক ভালো কাজ সম্পন্ন হয়েছে। আমাদের এই উদ্যোগগুলোর মূল লক্ষ্য হলো মানুষকে মাদকের ছোবল থেকে বাঁচানো এবং একটি সুদমুক্ত, আলোকিত সমাজ গঠন করা।”

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিপুল সংখ্যক যুবকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং ফাউন্ডেশনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ