বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বিকাল পাঁচ টায় ফকিরহাট কাজী আজহার আলি কলেজ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, কেডিএ এর প্রধান প্রকৌশলী কাজী মো. ছাবিরুল আলম,প্লানিং অফিসার মো. তানভির আহমেদ।
এ সময় ফকিরহাট উপজেলার সাধারন মানুষের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, বিএনপি নেতা ফরহাদ হোসেন,মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধি সৈয়দ জালিস মাহমুদ, আজিজুল রহমান, ছাড়াও মতামত প্রকাশ করেন মোঃরুবেল, ছাব্বির মোল্লা, মন্জুরুল ইসলাম, প্রমুখ।
এ সময় ফকিরহাট উপজেলাধীন লখপুর,বেতাগা, শুভদিয়া, পিলজংগ, বাহিরদিয়া ও সদর ইউনিয়ন এর প্রায় ৩৫ টি মৌজা কেডিএ এর এলাকা হিসাবে আওতাভুক্ত হিসাবে উপস্থাপন করা হয়।
খুলনা উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন বর্তমান সরকার অবহেলিত খুলনাকে সর্বাধিক উন্নয়ন এর মডেল হিসাবে দেখতে চায়, প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনাকে পরিকল্পিত নগরায়ন করার লক্ষে আমাকে দায়িত্ব দিয়েছেন।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তার বক্তব্যে বলেন – বর্তমান নির্বাচিত সরকার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছে তার সফলতার জন্য সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা দরকার।