October 30, 2026, 9:43 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বরিশাল ব্যুরো প্রধান

জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ফলে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে৷ বাংলাদেশ অন্যতম ঝুঁকির মধ্যে আছে।

তার মধ্যে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো থাকবে। এ সমাস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে।

রবিবার (৯ আগস্ট) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী বনবিভাগের যে কোনো উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাইকে সবুজায়নের গুরুত্ব বোঝার আহবান করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ায় আমরা জানি, জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপের পরিমাণ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিব‌র্তিত হচ্ছে।

বাংলাদেশে যে সব স্থান ঝুঁকির মধ্যে থাকবে, তার মধ্যে আমাদের মতো উপকূলীয় অঞ্চল, সাগরপাড়গুলো ঝুঁকির মধ্যে থাকবে। ফলে এসব এলাকার মানুষও ঝুঁকিতে থাকবে।

মন্ত্রী বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, আমাদের তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। তাই এ গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। তার একটা বড় প্রমাণ পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া৷ প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। সে লক্ষ্যেই সারাদেশে বৃক্ষমেলা হচ্ছে।

পরে মন্ত্রী বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন।

বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ