September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সরকারের বৃক্ষ রোপন কর্মসূচির মধ্যেই অর্ধশত ফলজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

মো. আব্দুল করিম গাজী, নিজস্ব প্রতিনিধি

গাছ মানুষের পরম বন্ধু,কিন্তু গাছের সাথে এ কেমন শত্রুতা। যেই সময় সরকারের বৃক্ষ রোপন কর্মসূচি চলছে, ঠিক সেই সময়ই দুর্বৃত্তদের বৃক্ষ নিধন কর্মসূচি শুরু হয়েছে শরণখোলায়।

উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ খোন্তাকাটা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় সরকার প্রদত্ত প্রনোদনা সরকারি গাছ রাতের অন্ধকারে কেটে ফেলছে দুর্বৃত্তরা। এমন অভিযোগ করেছেন মাদ্রাসার সভাপতি জনাব রুহুল আমিন বেপারী।

উক্ত মাদ্রাসার অফিস সহকারী সাহিল হোসাইন জানান, সকালে মাদ্রাসায় এসে দেখি কৃষি অফিস থেকে দেয়া প্রায় অর্ধ শত ফলজ গাছ রাতের অন্ধকারে কে বা কারা কেটে ফেলেছে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন শরণখোলা ও উপজেলা কৃষি অফিসকে অবগত করলে তাদের সহযোগিতায় শরণখোলা থানায় অভিযোগ দায়ের করা হয়।

সাথে সাথে শরণখোলা থানা অফিসার ইনচার্জ রোকেয়া খনম ,সাব ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি তদন্ত টিম ঘটনাস্থলে প্রেরণ করেন, এবং এ বিষয়ে খোঁজ খবর নেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ধারণা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে ।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, গাছগুলো প্রতিষ্ঠানের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে গাছ কেটে ফেলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা।

স্থানীয়রা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় গাছ কেটে ফেলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য মাদ্রাসা ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ