September 15, 2026, 12:34 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালাীর কলাপাড়ায় লোডশেডিং মুক্ত বিদ্যুত সরবরাহ, মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ বাতিল এবং টেকসই সড়ক নির্মানের দাবীতে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের মনোহরীপট্রিতে ” নাগরিক উদ্যোগ” কলাপাড়ার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কলাপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, প্রগতি পাঠাগারের আহবায়ক ও শিক্ষক আতাজুল ইসলাম,বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাঈন নয়ন, ব্যবসায়ী মো.নিজাম উদ্দিন সহ প্রমূখ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন’ তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এলাকার মানুষ পৈত্রিক ভিটেবাড়ী দিয়েছে, যার ক্ষতি পূরন এখনও মানুষ শতভাগ পায়নি। এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের, কথা থাকলেও প্রতিদিন ক্ষনে ক্ষনে বিদ্যুত বিভ্রাট মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। এছাড়াও অযৌক্তিক ভাবে ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া নেয়া বন্ধ করতে হবে, নতুবা তারা আন্দোলন করতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ