September 15, 2026, 12:34 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সরকারের ব্যর্থতায় দিল্লীতে হাসিনা প্রেস ব্রিফিং করেছে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট

সরকারের ব্যর্থতায় দিল্লীতে হাসিনা প্রেস ব্রিফিং করেছে: নাহিদ ইসলাম
শুক্রবার (০৭ আগস্ট) বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘দিল্লীতে ফ্যাসিস্ট হাসিনার ব্রিফিং নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবাহ পাওয়ার চেষ্টা করছে। এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষায় আমরা বলি গলাবাজি। প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন কিন্তু আপনি কোন কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। তারা তো ঘোষণা দিয়েই করেছে এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করেছে। ভারতীয় হাই কমিশনকে ডাকা উচিত ছিল সরকারের এবং ডেকে কঠোরভাবে এটা নিন্দা জানানো উচিত ছিল। পরবর্তীতে এই ধরনের ঘটনা সরকার কি ব্যবস্থা নেবে কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে এইটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল।’
সরকার স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সে প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ। আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে। পারে নাই। জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। ৯৬ সালেও এটা হয়েছে। এখনো তারা যদি আবার চেষ্টা করে তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে, ইনশআল্লাহ।’
পরিদর্শন এর সময় এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ