September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজনীতি সুস্থ সংস্কৃতিকদের স্থান, এখানে কোন মার্সেল ম্যানের স্থান নেই- ডা. শফিকুর রহমান

তরফদার রবিউল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি হচ্ছে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান নেই।

শুক্রবার (৭ আগষ্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে বাগেরহাটের গনমাধ্যম কর্মীর ও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের আমাদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। বিনিময়ে তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশও করেনি। পক্ষান্তরে তারা এখনো হুমকি ধামকি দিয়ে আসছে।

এ সময়ে তিনি বন্ধ গনমাধ্যম খুলে দেওয়ার প্রশ্নে সাংবাদিকদের বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

মতবিনিময় সভায় বাগেরহাটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জেলার বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। সভায় জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বাগেরহাট থেকে নির্বাচিত এমপিগন উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি বাগেরহাট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের রুকন (সদস্য)সম্মেলনে বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের খূলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ এমপি, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওঃ আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাও. মশিউর রহমান এমপি, অধ্যক্ষ আব্দুল আলিম এমপি,  মনজুরুল হক রাহাত এমপি ও  বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ