October 30, 2026, 11:43 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বরগুনা জেলা যুবশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী যুব সংগঠন জাতীয় যুবশক্তির বরগুনা জেলা শাখার ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সৈয়দ নাঈমকে আহ্বায়ক, মীর নিলয়কে সদস্য সচিব এবং এম. শাহাদাৎ হোসেনকে মুখ্য সংগঠক করা হয়েছে।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিকাত রশিদের সুপারিশক্রমে এ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটির প্রস্তাব কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা জানান, বরগুনা জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ ও আদর্শবান যুব নেতৃত্ব গড়ে তোলা এবং জনস্বার্থে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনায় তারা কাজ করবেন।

এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে বরগুনা জেলায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ