September 15, 2026, 7:21 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

নাটোরে মন্ত্রী ও হুইপের পথসভায় পিস্তল নিয়ে যুবক আটক

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

নাটোরে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে আটক এক যুবকের কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি আসল অস্ত্র নয়, এটি খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর থানায় সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম। পুলিশ সূত্রে জানা যায়,

বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে প্রধান ফটকের সামনে আয়োজিত পথসভায় ওই যুবককে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয়, সেটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; বরং একটি খেলনা পিস্তল।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলম জানান, মন্ত্রী বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় ওই যুবক তার খুব কাছাকাছি চলে আসে। এ সময় দুই দফা ধাক্কা লাগলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পিস্তলসদৃশ বস্তুটি উদ্ধার করে তাকে হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় আটক যুবকের পরিচয়, ঘটনার কারণ ও উদ্দেশ্যসহ পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ