September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে আসছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

তরফদার রবিউল ইসলাম

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একদিনের সফরে শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাটে আসছেন। সফরকালে তিনি জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মুহাম্মাদ ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় সড়কপথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া বিশ্বরোড মোড়ে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানাবেন। এরপর তিনি বাগেরহাট সার্কিট হাউসে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সকাল ১১টায় বাগেরহাট শহরের আলীয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

দুপুরে তিনি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃত ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করবেন। পরে সার্কিট হাউসে কিছু সময় অবস্থান শেষে বিকেল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ