September 15, 2026, 11:45 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

পবিপ্রবিতে মিউজিক অডিশনের মধ্যদিয়ে মিউজিক ক্লাবের যাত্রা শুরু

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো মিউজিক অডিশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে এ অডিশনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

উক্ত ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ফারহানুর ইসলাম নিরজ, সেক্রেটারি আলিফ জামান রিজভী, পরিচালক প্রেমা ভট্টাচার্য ও শিহাব পারভেজ রাজা, মিউজিক কমিটির আয়োজকবৃন্দ, অংশগ্রহণকারী এবং দর্শকরা।
‎অডিশনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরুন জান্নাত অথৈ, অরিয়া আফরোজ, আলিফ জামান রিজভী এবং দুর্লভ দাস ।
অনুষ্ঠানের শুরুতে প্রেমা ভট্টাচার্য উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর ক্লাবের সদস্যদবৃন্দের তালিকা প্রকাশ করা হয়। পরবর্তী পর্বে বিচারকদের গ্রুপ পারফরম্যান্স অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

‎এরপর আনুষ্ঠানিকভাবে মিউজিক অডিশন শুরু হয়। অংশগ্রহণকারীরা গান পরিবেশন করে নিজেদের প্রতিভা উপস্থাপন করেন এবং বিচারকরা তাদের সম্পাদনা মূল্যায়ন করেন।
‎অডিশনের শেষে নির্বাচিত প্রতিযোগীদের হাতে গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়।

মিউজিক ক্লাবের সভাপতি ফারহানুর ইসলাম নিরজ বলেন ” “PSTU Music Club-এর এই প্রথম আনুষ্ঠানিক যাত্রা আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। আমরা বিশ্বাস করি, এই ক্লাব বিশ্ববিদ্যালয়ের সংগীতপ্রেমী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা এবং ঐক্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

সর্বশেষ পর্বে বিচারকরা নবনির্বাচিতদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন । সবশেষে উপস্থিত সকলের অংশগ্রহণে গ্রুপ ফটো তোলার মাধ্যমে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

‎বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এমন একটি মিউজিক অডিশনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের আরও সুযোগ পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ