October 30, 2026, 10:00 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

‎যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটে জুলাই গণভ্যুত্থান দিবস পালিত ‎

সৈয়দ জালিস মাহমুদ

‎যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটে জুলাই গণভ্যুত্থান দিবস পালিত
‎

‎যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জুলাই গণভ্যুত্থান দিবস।
দিবসটি উপলক্ষে সকালে বাগেরহাট শহরের জুলাই স্মৃতিন্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
পরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদদের স্মরনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বিকালে জেলা বিএনপি স্বাধীনতা উদ্যানে জনসভা করেছে। এছাড়াও বাগেরহাটের ৯টি উপজেলায় নানা কর্মসূচিত মধ্যদিয়ে পালিত হয়েছে জুলাই গণভ্যুত্থান দিবস।
‎সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন,
পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার, সিভিল সার্জন হাবিবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম সহ অন্যান্যরা। এসময়ে বাগেরহাটের জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে উপহার সামগ্রী প্রদান করা হয়।।###
‎
‎সৈয়দ জালিস মাহমুদ
‎বাগেরহাট
‎০৫. ০৮. ২০২
‎
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ