কোটালীপাড়ায় সাংবাদিক দেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠানের শিক্ষার্থী খুজতে বের হলেন শিক্ষককেরা
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারিভাবে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনে কঠোর নির্দেশনা থাকলেও কোন অনুষ্ঠান আয়োজন হয়নি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫২ নং সিতাইকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০ টা ৩০ মিনিটে সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় ১০ জন শিক্ষকের মধ্যে মাত্র ২ জন শিক্ষক উপস্থিত ছিলেন কিন্তু কোন শিক্ষার্থী ছিলনা।এসময় বিদ্যালয় মাঠে কয়েকজন শিক্ষার্থী শিশু কিশোরদের নিয়ে ফুটবল খেলছিলো।
পঞ্চম শ্রেণির ছাত্র জোনায়েদ, ইসমাইল ও চতুর্থ শ্রেণির আব্দুল্লাহ মোল্লা জানান, বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয়ে আমরা কিছু জানিনা। গতকালও ক্লাস হয়েছে শিক্ষকেরা কিছু জানান নি। তাই কোনও শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি। সাংবাদিকদের দেখে হেড স্যার নজরুল ইসলাম আমাদের খেলার মাঠ থেকে ডেকেছেন এবং বাড়ি থেকে শিক্ষার্থীদের স্কুলে ডেকে আনতে বলেছেন।

এ ব্যাপারে ৫২ নং সিতাইকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সকাল ১০ টায় স্কুলে আসতে বলেছিলাম। তবে শিক্ষার্থীরা ও ৮ জন শিক্ষক আসে নাই তা আমার জানা নাই।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্তের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।