September 15, 2026, 12:34 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের অর্থনৈতিক ফান্ড গঠনে অগ্রগতি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের অর্থনৈতিক ফান্ড গঠনে একধাপ অগ্রগতি

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বুধবার (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় অত্র কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন এসএনসি ব্লাড ডোনেশন ক্লাব-এর অর্থনৈতিক ফান্ড গঠনের উদ্যোগ আরও একধাপ এগিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ফান্ড গঠনে আর্থিক সহযোগিতা করেছেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান। এ সহযোগিতার মাধ্যমে ক্লাবটির মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এছাড়া এ উদ্যোগে সার্বিক সহযোগিতার জন্য শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের নেতৃবৃন্দ বলেন, অসহায় ও মুমূর্ষু রোগীদের জরুরি রক্তের চাহিদা পূরণে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। স্থায়ী অর্থনৈতিক ফান্ড গঠিত হলে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান, শুভানুধ্যায়ী ও সকল সচেতন নাগরিকের প্রতি এ মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ