September 15, 2026, 12:34 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লামায় বলিয়ারচর বাজারে মিলল প্রাকৃতিক গ্যাসের সন্ধান

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ২ নং সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বলিয়ারচর বাজারে হঠাৎ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।​ খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই গ্যাস দেখতে উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমেছে বাজারে। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

বান্দরবানের লামা উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বলিয়ারচর বাজারে টিউবওয়েল কিংবা গভীর অগভীর নলকূপ স্থাপন বা খননকাজ করতে গিয়ে হঠাৎ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

মাটি ফুঁড়ে অস্বাভাবিকভাবে গ্যাস বের হতে দেখে স্থানীয়রা সেখানে আগুন জ্বালিয়ে পরীক্ষা করেন, যাতে অনায়াসেই তীব্র নীল শিখা জ্বলতে দেখা যায়। এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং ভিড় জমিয়েছেন শত শত উৎসুক জনতা।

​দেশজুড়ে জ্বালানি ও গ্যাসের চরম সংকটের সময়ে নিজস্ব প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি খবর বলে মনে করছেন স্থানীয়রা। উক্ত স্থানটি দ্রুত সুরক্ষিত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল কর্তৃক জরুরি সরেজমিন পরিদর্শন এবং গ্যাস মজুতের প্রকৃত পরিমাণ যাচাইয়ের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ