September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে পৃথক দুটি স্থানে সাপের কামড়ে ২জনের মৃত্যু

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় পৃথক দুটি স্থানে সাপের কামড়ে এক গৃহবধূ ও এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। সাপের কামড়ে নিহত গৃহবধূ সরস্বতী মণ্ডল (৪২) পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী ও দুই সন্তানের জননী এবং শিশু সাকিবা আক্তার (৩) একই ইউনিয়নের সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার মেয়ে।

নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সরস্বতী মণ্ডল মঙ্গলবার খুব সকালে বাড়ির পাশে প্রাকৃতির ডাকে সাড়া দিয়ে ফেরার সময় অসাবধানতাবশত একটি ইঁদুরের গর্তে পা দেন। এ সময় গর্তে থাকা একটি সাপ তাকে ছোবল মারে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত শিশু সাকিবার স্বজনরা জানায়, বাড়ির আঙিনায় খেলছিলো ছোট্ট শিশু সাকিবা। খেলার সময় ইঁদুরের গর্তে হাত দিলে ভেতরে থাকা একটি সাপ তাকে ছোবল দেয়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর শিশুটির শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। এরপর তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হলে তিনি পরীক্ষা করে সাপে দংশনের কোনো আলামত নেই বলে জানান। কিন্তু দ্রুত শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

গৃহবধূ ও শিশু মৃত্যুর বিষটি নিশ্চিত করে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন বলেন, বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় সাপের উপদ্রব কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকলেই সাবধানে চলাচল করবেন। সাপের কামড় বা যেকোন শারিরীক সমস্যায় দ্রুত হাসপাতালে নিয়ে যান। এসময় তিনি সাপের কামড়ে নিহত পরিবার দুটিকে সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ