October 31, 2026, 1:00 pm
শিরনাম :
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে

ফরিদপুরে নির্বাচন অফিস থেকে দালাল আটক

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কাজ করে দেওয়ার নামে দালালির অভিযোগে জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবা সকালে ফরিদপুর সদরের তাম্বুলখানা গ্রামের ফরিদ মোল্লা নামে এক ব্যক্তি ভোটার আইডি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে ১৩ হাজার টাকা নেন। পরে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে তিনি জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গেলে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়।

পরে কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং পুরো ঘটনাটি খুলে বলেন। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা ফরিদ মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফরিদ মোল্লাকে নিজেদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের স্বার্থে ভুক্তভোগীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ