ফকিরহাটে ৩০ জনকে দেওয়া হলো সূদ মুক্ত ঋণ।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ৩০ জন পিছিয়ে পড়া দরিদ্র নারী পুরুষের মধ্যে সুদ মুক্ত ঋণ হিসাবে ৭ লক্ষ টাকা বিতরন করে ফকিরহাট উপজেলা সমাজ সেবা অধিদফতর।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় ফকিরহাট উপজেলা৷ পরিষদ সভাকক্ষে অনুস্ঠিত হওয়া ঋণ বিতরন অনুস্ঠানে
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবু সুব্রত বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামান।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তা সহ সমাজসেবা অধিদপ্তরের সুফলভোগীরা।
এ সময় ফকিরহাট উপজেলাধীন শুভদিয়া ইউনিয়ন এর তেকাটিয়া গ্রামের ১০ জন কে ৩০ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা, মূলঘর ইউনিয়ন এর কলকলিয়া গ্রামের ১০ জন কে ২০ হাজার টাকা করে ২ লক্ষ টাকা এবং নলধা মৌভোগ ইউনিয়ন এর ডহর মৌভোগ গ্রামের ১০ জনকে ২০ হাজার টাকা করে ২ লক্ষ টাকা হিসাবে মোট ৭ লক্ষ টাকা সূদমুক্ত ঋণ এর নগদ টাকা বিতরন করা হয়।
এই ৩০জন নারী পুরুষের সকলেই সমাজসেবা অধিদপ্তরের অনুমোদিত স্হানীয় সমিতির সদস্য। #