September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

মো. রনি, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা মঙ্গলবার (৪ আগস্ট ) সন্ধ্যায় কেন্দুয়া রোড, চালাষ, ধনবাড়ীতে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।

ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান-এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আব্দুল আজিজ এর সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয় । সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রাখা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকতার মর্যাদা রক্ষা, পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং এলাকার উন্নয়নমূলক সংবাদ যথাযথভাবে তুলে ধরার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন ।

এছাড়াও সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে গত ২২/০২ /২০২৫ ইং তারিখে সাময়িক ভাবে বহিষ্কৃত ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রনি কে পুনরায় ক্লাবে সংযুক্ত এবং স্বপদে বহাল হয়েছে । এখন থেকে মো. রনি ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের পরিচয় বহন করতে পারবে । সভা শেষে সংগঠনের সার্বিক অগ্রগতি ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ