September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি

ডেস্ক রিপোর্ট

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের ওপর ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ ও এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা।

মঙ্গলবার (০৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক পোস্টারে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াত-শিবিরের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘোষণা অনুযায়ী, ৪ আগস্ট ২০২৬ রাত ৮টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।

পোস্টারে উল্লেখ করা হয়েছে, কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর।

এর আগে মঙ্গলবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তিতে দিনব্যাপী কর্মসূচি একটি ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় রংপুর মহানগর ছাত্রদল ও শিবির আবু সাঈদ চত্বরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এতে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করতে রংপুর তাজহাট থানায় আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ