October 30, 2026, 10:29 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ছাত্রদল-শিবির সংঘর্ষে হেলমেটে ভাইরাল নয়নের ছবি

স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সংঘর্ষের মধ্যেই ঢাকা আলিয়া মাদরাসাও ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তবে ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় হেলমেট পরিহিত অবস্থায় মাদ্রাসার সামনে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে একটি সড়কে কয়েকজন মানুষের ভিড়ের মধ্যে হেলমেট পরিহিত অবস্থায় রবিউল ইসলাম নয়নকে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নয়নের ছবি শেয়ার করে ছবির ক্যাপশনে লিখছেন, তিনি নির্দিষ্ট ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।

এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে দেখা যায়। সংঘর্ষ এড়াতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

দেখা যায়, দুই পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি ও লোহার পাইপ। এ সময় ইট-পাটকেল ছুড়তেও দেখা যায় তাদের। অনেকের মাথায় হেলমেট।

প্রতক্ষদর্শীরা জানান, দুই পক্ষের ধাওয়া পাল্টা- ধাওয়ার ফলে মাদরাসা শিক্ষা বোর্ডের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। অনেককেই মন্তব্য করতে শোনা যায়, ছাত্রলীগ ও যুবলীগের ন্যায় আজ হেলমেট বাহিনীরুপে ছাত্রদল ও যুবদলকে দেখাগেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ