September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় হেলথকেয়ার জেনারেল হাসপাতালের যাত্রা শুরু

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বাস্থ্যসেবায় আধুনিক সেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হেলথকেয়ার জেনারেল হাসপাতাল।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহন ঘরামী, আতিয়ার রহমান, এনামুল মোল্লা, পৌরসভার সাবেক কাউন্সিলর রকিবুল ইসলাম, কারী বশিরবিন শামসুদ্দিন, মনিরুজ্জামান ঘরামী, গৌরাঙ্গ লাল দাস এবং হাসপাতালের মালিকপক্ষের প্রতিনিধি জিয়াদুল ইসলাম লিমন।

বক্তারা বলেন, কোটালীপাড়ার মানুষের জন্য মানসম্মত, আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথকেয়ার জেনারেল হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা রোগীদের প্রতি আন্তরিকতা, সেবার মান বজায় রাখা এবং নৈতিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে হাসপাতালের সার্বিক সফলতা, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইলিয়াছুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ