August 4, 2026, 4:47 am
শিরনাম :
৫ আগস্ট ছুটি পাবেন না যারা ‎তালায় গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ীতে ২টি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ বাগেরহাটে বিনামূল্যে কোস্টগার্ডের চিকিৎসা সেবা ফরহাদ মজহার যে মন্তব্যর প্রতিবাদ করেছে জামায়াত দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চোরাই সিএনজি সিন্ডিকেটের বিরুদ্ধে পটিয়া থানার অভিযান, ৪টি অটোরিক্সাসহ ৩ সদস্য গ্রেপ্তার ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রাজশাহীর সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন কংশের করাল গ্রাসে ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

‎তালায় গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।

‎সোমবার (৩ আগস্ট) ধৃত মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন’র নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) রাতে উপজেলার কলাপোতা গ্রামে মালেক মোড়লের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ছেলে মাদক ব্যবসায়ী আবু সাইদ মোড়লের ঘর থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করাসহ সাইদকে আটক করা হয়।

সাইদ মোড়ল দীর্ঘদিন ধরে এলাকায মাদক ব্যবসা করে আসছে বলে পুলিশ জানায়। এঘটনায় সাইদ মোড়লের বিরুদ্ধে তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (০৫/২৬) দায়ের হয়েছে।

‎এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ