October 30, 2026, 8:11 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

চোরাই সিএনজি সিন্ডিকেটের বিরুদ্ধে পটিয়া থানার অভিযান, ৪টি অটোরিক্সাসহ ৩ সদস্য গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজি অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি আন্তঃজেলা সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) পটিয়া পৌরসদরের বাহুলী এলাকার ফাতেমা মোটরসে অভিযান চালিয়ে এসব অটোরিক্সা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের চোরাই যানবাহন চক্রবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পটিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে চক্রটির গতিবিধির ওপর নজরদারি চালায়। পরে রোববার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় কৃষি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন ফাতেমা মোটরসের সামনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চোরাই সিএনজি অটোরিক্সা ক্রয়-বিক্রয়ের সময় মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭) নামে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে চারটি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনটি নম্বরবিহীন এবং অপরটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-থ-১১-৪৩৪৩।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই (নিঃ) মো. আখতার হোছাইন, এএসআই (নিঃ) মীর মো. মনির হোসেন, এএসআই (নিঃ) আল আমিন খানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। উদ্ধার হওয়া অটোরিক্সাগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়, সংঘবদ্ধ অপরাধ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কোনো চক্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ও প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে এসব অপরাধচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ