August 2, 2026, 8:33 pm
শিরনাম :
​চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান কেশরহাটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মিছিল-সমাবেশ কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ এলপিজির দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার ভোলায় জামায়াত নেতাকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ- ভোলা জেলা জামায়াত পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ রাজশাহীতে ক্লোজেট বাই পিয়া শো-রুমের উদ্বোধন পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্র ও নৌপথকে শক্তিশালী করা গেলে আমাদের সার্বভৌমত্ব শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

ভোলায় জামায়াত নেতাকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ- ভোলা জেলা জামায়াত

ডেস্ক রিপোর্ট

ভোলায় মৃত ব্যক্তির নামে বেতন তোলার সাথে জামায়াত নেতাকে জড়িয়ে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের নিন্দা এবং প্রতিবাদ- জামায়াতে ইসলামী, ভোলা জেলা শাখা
রোববার, ২ আগস্ট ভোলার তজুমদ্দিনে নামের মিল থাকায় মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার এক মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও ইনডেক্স নম্বর জালিয়াতি করে জামায়াত নেতা ২০ বছর ধরে বেতন তুলছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে যে বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভোলা জেলা জামায়াতের আমীর জনাব মুহাম্মদ জাকির হোসাইন ও সেক্রেটারি মো. হারুনুর রশিদ এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “জালিয়াতি করে একটি মাদরাসা থেকে ২০ বছর ধরে সরকারি বেতন-ভাতা তোলার অভিযোগ তুলে মো. মহিউদ্দিন নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে, যা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জামায়াত নেতা মো. মহিউদ্দিনের বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট, প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়।
তারা আরও বলেন, আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে, তজুমদ্দিন মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় দীর্ঘদিন পর্যন্ত শিক্ষকতা করে আসছেন জনাব মো. মহিউদ্দিন। হঠাৎ করে দীর্ঘ ২০ বছর পর তার নিয়োগ নিয়ে এ ধরনের প্রোপাগান্ডা তার মানহানি করাই মূল উদ্দেশ্য। আমরা আরও জানতে পেরেছি যে, অত্র মাদরাসার সুপার জনাব নুরুজ্জামান অনেক বছর আগেই সুপার হিসেবে যোগদান করেছেন। এ ধরনের ঘটনা থাকলে অবশ্যই তিনি যথাসময়ে ব্যবস্থা নিতেন এটাই স্বাভাবিক। কিন্তু তিনি তা না করে সম্মানিত ও জনপ্রিয় শিক্ষক জনাব মহিউদ্দিনের সাথে ব্যক্তিগত রেষারেষির জেরে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের হীন উদ্দেশ্যে এ ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছেন বলে আমরা অবগত হয়েছি।
নেতৃদ্বয় বলেন, এ ধরনের ঘটনার প্রকৃত বিষয় জেনে সত্য তুলে ধরে ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য গণমাধ্যমগুলোকে দায়িত্বশীলতার সাথে খবর পরিবেশন করার আহ্বান জানাচ্ছি। যিনি এ ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে জামায়াত নেতা জনাব মহিউদ্দিনের সম্মানহানি করে চলেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ