August 2, 2026, 7:45 pm
শিরনাম :
কেশরহাটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মিছিল-সমাবেশ কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ এলপিজির দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার ভোলায় জামায়াত নেতাকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ- ভোলা জেলা জামায়াত পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ রাজশাহীতে ক্লোজেট বাই পিয়া শো-রুমের উদ্বোধন পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্র ও নৌপথকে শক্তিশালী করা গেলে আমাদের সার্বভৌমত্ব শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজাপুরে সড়ক নির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে রবিবার সকালে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১ম পর্যায়ের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এরআগে তিনি সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন এবং বক্তৃতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির, সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বিভাগীয় ও জেলা প্রশাসন ও পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ