October 31, 2026, 5:14 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কাঁঠালিয়ায় স্কুল ড্রেস পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঐহিত্যবাহী বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নুতন স্কুল ড্রেস পেয়ে বিষণ খুশি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডু সামথিং ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব পোশাক বিতরণ করা হয়।

বিতরণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক মো.রিয়াজ খান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিনিধি মো.জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.আঃ হাই পান্না, সহকারি প্রধান শিক্ষক নিবাস চন্দ্র দেবনাথ, দাতা সদস্য মহিউদ্দিন, সাবেক শিক্ষক শাহজাহান হাওলাদার, শিক্ষক পলাশ দেবনাথসহ জনপ্রতিনিধিরা। স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা উচ্ছাসিত। দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতিমাতুজ জোহরা বলেন, নুতন (পোশাক) স্কুল ড্রেস পেয়ে আমার বিষণ ভালো লাগছে। প্রতিদিন নুতন ড্রেসে বিদ্যালয় আসতে পারবো।

সংস্থার প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন, এধরনের কাজ করতে পেরে আমাদেরও বিষণ ভালো লাগছে। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার ইচ্ছে আছে।

প্রধান শিক্ষক মো. রিয়াজ খান এমন মহতি উদ্যোগের জন্য সংস্থাকে ধন্যবাদ জানান।

এছাড়া ক্যানসারে আক্রান্ত মৃত্যুবরণ করা শিক্ষক নজরুল ইসলামকেও নগদ সত্তর হাজার টাকা দিয়েছিলেন এ সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ