September 15, 2026, 12:37 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ’ দিবস পালিত

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

“প্রকৃতি রক্ষা করি, ভবিষ্যৎ গড়ি — সবুজ পৃথিবী আমাদের সবার দায়িত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব প্রকৃতি দিবসে প্রকৃতি ধ্বংসের প্রতিবাদ এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) এ কর্মসূচির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন। পাথরঘাটা বন বিভাগ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বন বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

পাথরঘাটা সদর বিটের বিট কর্মকর্তা আল আমিনূর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) সাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান, সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস , সোহেল মল্লিক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর পাথরঘাটা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী ও জলাভূমি দখল-দূষণ এবং নির্বিচারে প্রাকৃতিক সম্পদ ধ্বংসের ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে পরিবেশপ্রেমী, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ড জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ