July 28, 2026, 8:53 pm
শিরনাম :
পাথরঘাটায় ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ’ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক লামায় ছিনতাইকৃত সিএনজি ও মোবাইল উদ্ধার, গ্রেফতার ৩ বান্দরবানে দুর্গম ম্রো-খুমী পাড়ায় হামের উপসর্গে চার মাসে ২৯ জনের মৃত্যুর দাবি কাঁঠালিয়ায় বিনামূল্যেচোখের ফ্রি চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল বাকশিস’র বাগমারা উপজেলা শাখার কমিটি গঠন জাতীয় পর্যায়ে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী দেশের প্রথম অনলাইন কোর্স মার্কেটপ্লেস SkillShekhai.com-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানে আটক দুই ব্যক্তির কোমরে লুকানো অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত আরও ২টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা। মো:শাহিন আলম (২০), পিতা মো. আবুল কালাম গ্রাম পারচৌকা পোস্ট মনাকষা থানা শিবগঞ্জ ও জেলা চাপাইনবাবগঞ্জ মো. মাহফুজ(১৭), পিতা মো. বেলাল উদ্দিন গ্রাম পারচৌকা পোস্ট মনাকষা থানা শিবগঞ্জ ও জেলা চাঁপাইনবাবগঞ্জ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে মোট ৩ জন আসামিকে আটক করা হয়েছে। একই সময়ে ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে ৫৫টি চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে এবং ১১টি থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ