October 31, 2026, 5:15 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি 

‎বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের আধুনিক ও নান্দনিক নবরূপায়ন কার্যক্রম সম্পন্ন হওয়ায় আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে।
‎
‎রুমটির নবরূপায়ন কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি মো. মাহবুবুর রহমান টুটুল। নবরূপায়ন কার্যক্রম বাস্তবায়ন করে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পরিষদ।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য মো. আল-আমীন সরদার ও নার্গিস আক্তার ইভা, ইউনিট লেভেল অফিসার মো. হান্নান, আইএফআরসি-এর এসিয়া প্যাসিফিক রিজিওনাল কো-অর্ডিনেটর  ডিকশা খাডকা, সিনিয়র টেকনিক্যাল অফিসার মামুনুর রশিদ, CDRRnCA Program এর ম্যানেজার, in-chager ডি. এম. নাজমুল আলম, Senior PMER অফিসার শাহাদাত হোসেন, ফাইন্যান্স অফিসার মোনালিসা রূপা, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানভীর মাহমুদ আকাশ, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ইমদাদ ইলাহী চৌধুরী, MACP Responsive Grant Bangladesh Project-এর প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. শরিফুল ইসলাম জুয়েল, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোহাম্মদ নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম এবং যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যবৃন্দ।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশাসনিক কার্যক্রম, প্রশিক্ষণ, সভা, পরিকল্পনা প্রণয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। একই সঙ্গে এটি ইউনিটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নবরূপায়িত কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম পরিদর্শন করেন এবং এর আধুনিক ও নান্দনিক পরিবেশের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ