September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে সক্রিয় হয়েছেন সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

মো. রফিকুল ইসলাম খান ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মেদনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান থাকাকালে তিনি ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সমস্যা সমাধান এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন বলে তাঁর সমর্থকদের দাবি।

বর্তমানে তিনি জেলা কৃষক দলের সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং জেলা বাস পরিবহন মালিক সমিতির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে ইউনিয়নে তাঁর একটি পরিচিতি ও সমর্থকগোষ্ঠী রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রফিকুল ইসলাম খান নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, কৃষি ও যুব উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।

এ বিষয়ে মো. রফিকুল ইসলাম খান বলেন, “আমি অতীতেও জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করেছি। জনগণ যদি আবারও আমাকে নির্বাচিত করেন, তাহলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জবাবদিহিতা এবং মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করব।”

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলের মতে, মেদনী ইউনিয়নে চেয়ারম্যান পদকে কেন্দ্র করে ইতোমধ্যে নির্বাচনী আমেজ সৃষ্টি হতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হওয়ায় নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ