September 15, 2026, 6:05 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) খামার ভবনে সৃজনী বিদ্যানিকেতন, পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের উদয় ভবনের (পরিত্যক্ত টিনসেট ভবন) নিলাম অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ জুলাই পবিপ্রবি পরিচালিত সৃজনী বিদ্যানিকেতন, পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা উদয় ভবনের নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলাম কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন পবিপ্রবির প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আসাদুজ্জামান। এছাড়া নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন, পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস।

নিলামে ভবনটি সর্বোচ্চ দরদাতা হিসেবে আল মদিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু বকর সিকদার ক্রয় করেন। নিলামে ভবনটির সর্বোচ্চ দর ওঠে ১ লাখ ১৭ হাজার টাকা। পরবর্তীতে ভ্যাট ও উৎসে করসহ সর্বমোট ১ লাখ ৪৬ হাজার ২৫০ টাকায় ভবনটি বিক্রি করা হয়।

নিলাম শেষে অধ্যাপক আবুল বাশার খান বলেন, “ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। নিলামের মাধ্যমে ভবনটি বিক্রি করতে পারায় আমরা আনন্দিত। আমার ইচ্ছা আছে, ভবনের সামনের অংশে শিক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করার।”

নিলাম কার্যক্রম সংশ্লিষ্ট কমিটির তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ