September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ

“কৃষি দিয়ে গড়বো দেশ
সবার আগে বাংলাদেশ”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক বাঁচাও আন্দোলনের কর্মসূচি হিসেবে সারাদেশে শুরু হয়েছে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করে তাদেরকে প্রদান করা হবে স্মার্ট কৃষক কার্ড।
এই কার্ডধারীরা কৃষি খাতে পাবেন ১০ ধরনের সরকারি সহযোগিতা।

তারই ধারাবাহিকতার অংশ হিসাবে শুরু হয়েছে বাংলাদেশের সকল জেলার সকল উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের একটি ব্লকে অর্থাৎ জনসংখ্যা অনুযায়ী দুটি বা তিনটি ওয়ার্ড মিলে একটি ব্লক নির্বাচন করে প্রকৃত কৃষকদের তথ্য সংগ্রহ ডিজিটাল বা অনলাইন “কৃষক কার্ড অ্যাপ” এর মাধ্যমে তালিকা ভুক্ত করা।

প্রথম ধাপের তথ্য সংগ্রহের কাজ অন্যান্য জেলার ন্যায় বাগেরহাট জেলার ৮টি উপজেলায় শুরু হয়েছে।

ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে গত ১৬ই জুলাই থেকে শুরু হয়েছে এই তথ্য ও তালিকা ভুক্তির কার্যক্রম, যা চলবে আগামী পাঁচই আগস্ট ২৬ পর্যন্ত।
এভাবেই পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলায় এই তালিকা করা হবে।

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর নিজস্ব জনবলের মাধ্যমে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এতে মাঠ পর্যায়ে কাজ করছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগন।

তথ্য সংগ্রহকারী ও এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে -এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ এবং তালিকা করলে অনিয়ম ও দুর্নীতি করে প্রকৃত কৃষক নন এমন কেউ বা একই পরিবারের একাধিক ব্যক্তি অথবা একই ব্যক্তি একাধিক এলাকায় তালিকাভুক্ত হতে পারবেন না।

@ ডিজিটাল অনলাইন এপসের মাধ্যমে এন আই ডি ভেরিফাই করে এবং জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাদের সঠিক তদারকির মাধ্যমে প্রকৃত চাষীদের তালিকাভুক্ত করে স্মার্ট কৃষি কার্ড বিতরণের মাধ্যমে প্রকৃত কৃষকরা যদি সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারেন তাহলে এদেশের কৃষিতে বিপ্লব ঘটালো সম্ভব।
সেই সাথে বিগত সরকারের আমলের তালিকাভুক্ত ভুয়া কৃষকদের তালিকা থেকে বাদ দিলে অপচয়ের হাত থেকে বেঁচে যাবে সরকারের কোটি কোটি টাকা।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ