September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশী কর্তৃক এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ২০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কন্যা রাস্তায় ঘুরতে বের হয়। এসময় প্রতিবেশী মৃত তোরাব আলীর পুত্র লোকমান হোসেন (৭০) তাকে রাস্তা থেকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কামড় দিয়ে বিভিন্ন স্থানে জখম করে। সন্ধ্যা পর্যন্ত প্রতিবন্ধী কন্যা বাড়ীতে না ফেরায় তার মা খুঁজতে বের হয়। ইতিমধ্যে সে কান্নারত অবস্থায় বাড়ীতে প্রবেশ করে।

এসময় যন্ত্রণায় কাঁদতে থাকা মেয়ের শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঁচড়ের দাগ দেখে তার ভাবী ও অন্যান্য সদস্যরা জানতে চাইলে সে লোকমান হোসেনের দিকে তাকাতেই লোকমান হোসেন এবং তার স্ত্রী প্রতিবন্ধীর মা ও স্থাণীয়দের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। স্থাণীয়রা জড়ো হতে থাকলে এক পর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার (২২ জুলাই) প্রতিবন্ধী তরুণীর মা হেলেনা বেগম বাদী হয়ে অভিযুক্ত লোকমান হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং ২৯(৭)২৬। এলাকাবাসী জানান ইতিপূর্বে তার নাতীর বৌকে শারীরিক নির্যাতন করার পরে, তার বিরুদ্ধে এলাকায় বিচার হয় এবং তার নাতী বৌকে তালাক দেয়, একাধিক সূত্র যানা যায় তার নিজের ছেলের বৌ ও লোকমান হোসেন কে অনৈতিক কর্মকান্ডের জন্য জুতা পেটা করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ভ‚ক্তভোগী প্রতিবন্ধীকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় ২৯(৭)২৬ নং মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত লোকমান হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ