July 25, 2026, 2:22 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

লামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই’২৬ইং) লামা থানার হলরুমে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়ছার হামিদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে লামা ট্রাফিকের পুলিশ পরিদর্শক (টিআই) গোবিন্দ চন্দ্র দাস, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লামা উপজেলা আহ্বায়ক নাজমুল ইসলাম এবং একতা মহিলা সমিতির পরিচালক আনোয়ারা বেগম। এছাড়াও সভায় লামা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ লামা থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার উপস্থিত শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি তাঁর বক্তব্যে সমাজে মাদকের ভয়াবহ প্রভাব তুলে ধরে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

সভায় বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতকরণ এবং পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ